যে কারণে সনদ স্থগিত আইনজীবী মাসদার হোসেনের


আইনজীবী মোঃ মাসদার হোসেনের বিরুদ্ধে প্রকাশিত অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে তার আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

একই সঙ্গে কেন তার সনদ স্থায়ীভাবে বাতিল করা হবে না—সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার কাউন্সিল সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, অ্যাডভোকেট মাসদার হোসেন তার মক্কেলের কাছ থেকে সোয়া কোটি টাকা আত্মসাৎ করেছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, তিনি নাকি এই বিষয়ে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন।

প্রকাশিত ওই প্রতিবেদন বার কাউন্সিলের নজরে এলে বিষয়টি নিয়ে কাউন্সিলের সভায় আলোচনা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা এবং আইনজীবীদের পেশাগত নৈতিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে কাউন্সিল সর্বসম্মতিক্রমে প্রাথমিকভাবে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে।

সিদ্ধান্ত অনুযায়ী, অভিযোগের বিষয়ে পর্যাপ্ত প্রাথমিক উপাদান থাকায় অ্যাডভোকেট মাসদার হোসেনের সনদ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি তাকে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তার আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিল করা হবে না।

বার কাউন্সিলের এই সিদ্ধান্ত কার্যকর থাকা অবস্থায় তিনি আইন পেশায় অংশ নিতে পারবেন না বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ তার প্রদত্ত জবাব ও তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করবে বলে জানা গেছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *