পারফরম্যান্স মূল্যায়ন পরীক্ষা দিতে হবে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের


বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিসের নির্দেশনায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) জন্য পারফরম্যান্স মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গতকাল রোববার (২৯ মার্চ) এই সংক্রান্ত নোটিশটি অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা কর্তৃক জারি করা হয়েছে এবং সংশ্লিষ্টদের অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।

Screenshot

জারি করা ওই জরুরি নোটিশে জানানো হয়, অ্যাটর্নি জেনারেলের নির্দেশে আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত এই মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নোটিশে আরও বলা হয়, অ্যাটর্নি জেনারেল এবং তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে নিয়ে গঠিত একটি বোর্ড এই পরীক্ষা গ্রহণ করবেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে বোর্ডের সামনে উপস্থিত হতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের কোর্ট পোশাক (গাউন ছাড়া) পরিধান করে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কার্যালয়ে সংরক্ষিত রয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *