শাহজাদপুর চৌকি আদালতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা অবমুক্ত করে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দীন

উদ্বোধনের পর আদালত প্রাঙ্গণ থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চক্ষু হাসপাতালের সামনে দিয়ে কাঁচা বাজার হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাচারী বাড়ির সামনে দিয়ে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দীন। তিনি বলেন, “আর্থিক অনটন বা সামাজিক কারণে কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্যই সরকার লিগ্যাল এইড অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। এটি কোনো দয়া নয়, বরং নাগরিকের সাংবিধানিক অধিকার।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও সিনিয়র সিভিল জজ মোঃ শানু আকন্দ। দিবসটির গুরুত্ব তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসফিকা হোসেন, শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, আইনজীবী সমিতির আহ্বায়ক মোঃ আফতাব উদ্দিন, অতিরিক্ত পিপি কে এম রায়হান উদ্দিনসহ সিনিয়র আইনজীবীবৃন্দ।

বক্তারা লিগ্যাল এইড কার্যক্রমের জনসচেতনতা বাড়াতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আদালতের কর্মকর্তা-কর্মচারী, মানবাধিকার সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *