ঈদের ছুটিতে হাইকোর্টে দুই ধাপে ১২ বেঞ্চে চলবে বিচারকাজ
দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
অবকাশকালীন সময়ে দুই ধাপে এসব বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করবে।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য জানা গেছে। বেঞ্চ গঠনসংক্রান্ত প্রধান বিচারপতির সই করা পৃথক পৃথক আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল ফিতর, সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ আদালতের অবকাশে ১৩ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এই সময়ে অতীব জরুরি বিষয় নিষ্পত্তির জন্য দুই ধাপে মোট ১২টি হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়েছে।
প্রথম ধাপে ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত অতীব জরুরি বিষয়সমূহ নিষ্পত্তির জন্য ৬টি বেঞ্চ গঠন করা হয়েছে। ভিন্ন ভিন্ন বিচারিক এখতিয়ারসম্পন্ন এসব বেঞ্চের মধ্যে ৩টি দ্বৈত বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ রয়েছে।
দ্বিতীয় ধাপে ৫ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অতীব জরুরি বিষয় নিষ্পত্তির জন্য আরও ৬টি বেঞ্চ গঠন করা হয়েছে। এসব বেঞ্চের মধ্যেও ৩টি দ্বৈত বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ রাখা হয়েছে।
Source link
tags]
Leave a Reply