হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট


মনোনয়নপত্রের হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলে নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।

আজ বুধবার (১৯ আগস্ট) রিটকারীর আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল বলেন, হান্নান মাসুদ তার হলফনামায় ১ কোটি টাকা মূল্যের সম্পদ রয়েছে উল্লেখ করলেও পরে একটি টেলিভিশন টকশোতে তিনি স্বীকার করেন যে, তার ১ কোটি টাকা মূল্যের সম্পদ নেই।

সম্পদের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার কারণে তার সংসদ সদস্য পদ বাতিল করা উচিত, বলেন এই আইনজীবী।

তিনি বলেন, হলফনামায় কথিত জালিয়াতির কারণে নোয়াখালী-৬ সংসদীয় আসন কেন শূন্য ঘোষণা করা হবে না, সে বিষয়ে ঘোষণা চেয়েছেন রিটকারী।

এর আগে নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন ৩০ জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হতে পারে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসুদ শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে নোয়াখালী-৬ আসনে জয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পান ৬৪ হাজার ২১ ভোট।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *