স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন নেতাদের সাক্ষাৎ


কক্সবাজার প্রতিনিধি : স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন।

গত মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে এ স্বরাষ্ট্র মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের জন্য মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কক্সবাজারের সাংবাদিক নেতারা আন্তরিক অভিনন্দন জানান।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রী কক্সবাজারের গণমাধ্যম ও সাংবাদিকদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি বলেন, রাষ্ট্রের কল্যাণ ও দেশের সমৃদ্ধির জন্য সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাংবাদিক নেতৃবৃন্দ কক্সবাজার প্রেসক্লাবের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

পাশাপাশি কক্সবাজার প্রেসক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সহযোগিতা কামনা করেন তারা।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার প্রেসক্লাবের নির্বাহী সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী এবং কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপু।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *