প্রতি শনিবার সুপ্রিম কোর্টে এফিডেভিট সেকশন খোলা রাখার আবেদন


বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রতি শনিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এফিডেভিট সেকশন খোলা রাখার জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর কাছে আবেদন জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংগঠনটির ভারপ্রাপ্ত সম্পাদক ও সিনিয়র অ্যাডভোকেট মোঃ মাহফুজুর রহমান মিলন স্বাক্ষরিত এক পত্রে এই আবেদন জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, বর্তমানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা প্রায় ১৫ হাজার। প্রতিদিন মামলার সংখ্যা বাড়তে থাকায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে এফিডেভিট সেকশনে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। একটি এফিডেভিট সম্পন্ন করতে প্রায় পুরো দিন লেগে যাচ্ছে, ফলে আইনজীবীরা সময়মতো মামলা দাখিল করতে পারছেন না এবং বিচারপ্রার্থীরাও নির্ধারিত সময়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

এ অবস্থায় প্রতি শনিবার এফিডেভিট সেকশন খোলা রাখা হলে আইনজীবীরা নির্ধারিত সময়ের মধ্যে মামলা দাখিল করতে পারবেন এবং সেকশনের ওপর চাপও কমবে বলে উল্লেখ করা হয়।

পত্রে আরও বলা হয়, পূর্বে প্রতি শনিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এফিডেভিট সেকশন খোলা ছিল।

উল্লেখিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতি শনিবার এফিডেভিট সেকশন চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানানো হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *