আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের লিয়াজোঁ অফিসার নিযুক্ত হলেন ব্যারিস্টার সাকিব মাহবুব


সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের (আইবিএ) এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফোরামের (এপিআরএফ) লিটিগেশন কমিটির লিয়াজোঁ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার (৩ মে) মাহবুব অ্যান্ড কোম্পানী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যারিস্টার সাকিব মাহবুব ২০২৬-২০২৭ মেয়াদের জন্য এ দায়িত্ব পালন করবেন। নতুন এই ভূমিকায় তিনি এপিআরএফ এবং আইবিএ-এর লিটিগেশন কমিটির মধ্যে সমন্বয়ক হিসেবে কাজ করবেন। বিশেষ করে মামলা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং কৌশলগত সম্পৃক্ততা জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এর আগে তিনি ২০২৪-২০২৬ মেয়াদে সংস্থাটির ‘প্রফেশনাল ওয়েলবিয়িং অফিসার’ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

১৯৪৭ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন (IBA) বিশ্বব্যাপী আইনজীবী এবং ল সোসাইটিগুলোর প্রধান সংগঠন হিসেবে স্বীকৃত। বর্তমানে ১৭০টিরও বেশি দেশের ৮০ হাজারেরও বেশি আইনজীবী এবং ১৯০টি বার অ্যাসোসিয়েশন এর সদস্য। অন্যদিকে, এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফোরাম এই অঞ্চলে আইবিএ-এর প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করে, যা এশীয় অঞ্চলের আইনজীবীদের পেশাগত উন্নয়ন ও আইনি বিবর্তনে নেতৃত্ব দেয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, নবগঠিত নির্বাহী কমিটির যৌথ নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুরের অ্যালেন অ্যান্ড গ্লেডহিল-এর দিনেশ ধিলন এবং দক্ষিণ কোরিয়ার সিউলভিত্তিক ইউলচন ফার্মের পার্টনার সান হি কিম। তাদের সাথে কাজ করার মাধ্যমে ব্যারিস্টার সাকিব মাহবুব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আইনি পেশার প্রতিনিধিত্ব করবেন।

ব্যারিস্টার সাকিব মাহবুবের এই নিয়োগ বৈশ্বিক আইনি প্ল্যাটফর্মে বাংলাদেশের শক্তিশালী উপস্থিতির ইঙ্গিত বহন করে। উল্লেখ্য, তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি-এর জ্যেষ্ঠ পুত্র। পেশাগত জীবনে তিনি আন্তর্জাতিক ও বাণিজ্যিক মামলার ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন আইনজীবী।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *