১৮শ বিজেএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫ জন


অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৮শ বিজেএস) পরীক্ষা, ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সিভিল জজ পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এই লিখিত পরীক্ষায় মোট ৭১৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো: তসলিম আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি (নং-১০.০৩.০০০০.০০৩.৩১.০০১.২৫-২০৪)-এর মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সিভিল জজ) নিয়োগের জন্য আয়োজিত এই লিখিত পরীক্ষায় মোট ৭১৫ জন প্রার্থী প্রাথমিকভাবে সফল হয়েছেন।

উত্তীর্ণদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

পরবর্তী ধাপ ও মৌখিক পরীক্ষার নির্দেশনা

  • মৌখিক পরীক্ষা (Viva-Voce): লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও নির্দেশাবলি শীঘ্রই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.bjsc.gov.bd) প্রকাশ করা হবে।

  • ফলাফল সংশোধন: কমিশন জানিয়েছে, প্রকাশিত ফলাফলে পরবর্তীতে কোনো ধরনের ভুল বা ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার অধিকার কমিশন সংরক্ষণ করে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *