হাইকোর্টে ৬৩টি বেঞ্চ গঠন, ১৯ এপ্রিল থেকে বিচারকার্য শুরু
অবকাশ শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য মোট ৬৩টি বেঞ্চ গঠন করা হয়েছে।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নির্দেশে গঠিত এসব বেঞ্চের তালিকা আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, গঠিত বেঞ্চগুলোর মধ্যে ২৯টি একক বেঞ্চ এবং ৩৪টি দ্বৈত বিচারপতির বেঞ্চ রয়েছে।
২০২৬ সালের ৮৪ নম্বর গঠন বিধিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য এসব বেঞ্চ কার্যক্রম শুরু করবে।
Source link
tags]
Leave a Reply