চট্টগ্রামে ১,১১৩ নবীন আইনজীবীর সনদ বিতরণ ২৬ সেপ্টেম্বর


চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ বার কাউন্সিল থেকে অ্যাডভোকেটশিপ সনদ লাভ করে চলতি বছরে ১ হাজার ১১৩ জন নবীন আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেছেন। নবীন আইনজীবীদের পেশাগত আচরণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সমিতির উদ্যোগে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নবীন আইনজীবীদের সনদ প্রদানের মাধ্যমে কর্মশালার সমাপনী অনুষ্ঠান আগামীকাল ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সকাল ১১টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘নবীন আইনজীবীদের সনদ বিতরণী অনুষ্ঠান’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মো. আবু সুফিয়ান, সংসদ সদস্য, চট্টগ্রাম-৯ এবং এরশাদ উল্লাহ, সংসদ সদস্য, চট্টগ্রাম-৮।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *