ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার


ইনকিলাব মঞ্চ–এর আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় বার্তা সংস্থা ANI–এর এক প্রতিবেদনে এসটিএফের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসটিএফ জানিয়েছে, দুই বাংলাদেশি নাগরিক চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে— এমন ‘গোপন ও বিশ্বাসযোগ্য’ তথ্য তাদের কাছে ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।

এ তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে বনগাঁ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়।

এসটিএফের দাবি, তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং পরে ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করার পর বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে শেষ পর্যন্ত বনগাঁ এলাকায় আসে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভারতে মামলা করা হয়েছে। রোববার আদালতে হাজির করার পর আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *