৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার


সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে দায়ের করা রিট পিটিশনটির ওপর মঙ্গলবার আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এ দিন নির্ধারণ করেন।

সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ গত বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) এই রিট পিটিশনটি দায়ের করেন। শুনানি চলাকালে তিনি নিজেই রিটের পক্ষে আইনি যুক্তি উপস্থাপন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব শুনানিতে অংশ নেন।

বাংলাদেশ সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে:

“কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি (ক) ওই দল হতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে ওই দলের বিপক্ষে ভোটদান করেন, তা হলে সংসদে তার আসন শূন্য হবে; তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।”

শুনানিকালে আবেদনকারী আইনজীবী দাবি করেন যে, ৭০ অনুচ্ছেদের বিধিনিষেধের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশ ও গণতান্ত্রিক অধিকার ব্যাপকভাবে ব্যাহত হয়। এ কারণে তিনি ৭০ অনুচ্ছেদের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আর্জি জানান।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *