বরগুনায় বিচারককে অশ্লীল মন্তব্য, পুলিশের ওপর হামলা: আসামির ১ বছরের কারাদণ্ড


বিপ্লব চন্দ্র দাস, আমতলী (বরগুনা) : বরগুনায় আদালত কক্ষে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় হট্টগোল, বিচারককে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় মন্তব্য এবং দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় বশির নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ ছাড়া তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বরগুনা সদর আমলী আদালতে সিআর মামলার শুনানি চলাকালে এ ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিকভাবে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ দণ্ডাদেশ দেন।

এপিপি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ফরাজি জানান, অস্থায়ী জামিনে থাকা আসামি বশিরের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এতে ক্ষিপ্ত হয়ে সে আদালতে হট্টগোল শুরু করে।

একপর্যায়ে বিচারককে উদ্দেশ্য করে একের পর এক প্রশ্ন ও অশ্লীল মন্তব্য করতে থাকে সে। আইনজীবীরা তাকে থামানোর চেষ্টা করলেও সে শান্ত হয়নি।

পরে পুলিশ তাকে হ্যান্ডকাফ পরাতে গেলে দায়িত্ব পালনরত কনস্টেবল সিদ্দিকের ওপর হামলা চালায় বশির। এজলাসে বিচারকের উপস্থিতিতেই কনস্টেবল সিদ্দিককে মারধর করা হয়।

ঘটনার পর আদালত দণ্ডবিধির ১৮৬ ও ৩২৩ ধারায় নতুন মামলা আমলে নেন। এরপর তাৎক্ষণিকভাবে সাক্ষ্যগ্রহণ শেষে আসামি বশিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *