দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু: ভোট দিচ্ছেন ২১ হাজার ৭৩১ আইনজীবী
দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচন শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ দুপুরে ১ ঘণ্টা (১-২টা) বিরতি দিয়ে বিকেল ৫টায় শেষ হবে। একইভাবে আগামীকাল বৃহস্পতিবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ২১ হাজার ৭৩১ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন জানান, “প্রথম দিনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। এক ঘণ্টা বিরতি দিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে। আগামীকালও একইভাবে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শেষে শুক্রবার মেশিনের মাধ্যমে সদস্যদের এবং সম্পাদকীয় পদে হাতে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।”
রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ অংশ নিচ্ছে না। নির্বাচনে মূলত বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত ‘নীল প্যানেল’ এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ‘সবুজ প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে। উভয় প্যানেলে ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থী ছাড়াও স্বতন্ত্র ৮ জন প্রার্থী বিভিন্ন পদে লড়াই করছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)
এই প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। পূর্ণাঙ্গ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন:
-
সিনিয়র সহ-সভাপতি: মো. রেজাউল করিম চৌধুরী
-
সহ-সভাপতি: মো. আবুল কালাম আজাদ
-
কোষাধ্যক্ষ: মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস)
-
সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: মো. এলতুতমিশ সওদাগর (অ্যানি)
-
সহ-সাধারণ সম্পাদক: মো. মাহাদী হাসান জুয়েল
-
লাইব্রেরি সম্পাদক: খন্দকার মাকসুদুল হাসান (সবুজ)
-
সাংস্কৃতিক সম্পাদক: মারজিয়া হীরা
-
অফিস সম্পাদক: মো. আফজাল হোসেন মৃধা
-
ক্রীড়া সম্পাদক: মো. সোহেল খান
-
সমাজকল্যাণ সম্পাদক: এ.এস.এম ফিরোজ
-
তথ্য ও যোগাযোগ সম্পাদক: শফিকুল ইসলাম (শফিক)
সদস্য পদে প্রার্থীরা হলেন: এ.এইচ.এম রেজওয়ানুল সাঈদ (রোমিও), ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম (মামুন), মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম (সায়েম), শেখ শওকত হোসেন এবং সৈয়দ সারোয়ার আলম (নিশান)।
আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেল)
জামায়াত-এনসিপি সমর্থিত এই প্যানেল থেকে সভাপতি পদে এস. এম. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক লড়ছেন। পূর্ণাঙ্গ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন:
-
সিনিয়র সহ-সভাপতি: মো. শাহিদুল ইসলাম
-
সহ-সভাপতি: মো. লুৎফর রহমান (আজাদ)
-
কোষাধ্যক্ষ: মো. আজমত হোসেন
-
সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: মো. শাহীন আক্তার
-
সহ-সাধারণ সম্পাদক: মো. মেহেদী হাসান ভূঁইয়া
-
লাইব্রেরি সম্পাদক: মো. শাহাদাত হোসেন
-
সাংস্কৃতিক সম্পাদক: বিলকিস আক্তার
-
অফিস সম্পাদক: মো. আবদুর রাজ্জাক
-
ক্রীড়া সম্পাদক: বাবুল আক্তার (বাবু)
-
সমাজকল্যাণ সম্পাদক: মোহাম্মদ শাহজাহান মোল্লা
-
তথ্য ও যোগাযোগ সম্পাদক: মোস্তাফিজুর রহমান মাসুদ
সদস্য পদে প্রার্থীরা হলেন: বেলাল হোসেন, দিলরুবা আক্তার (সুবর্ণা), জহিরুল ইসলাম, কাওসার আহমেদ, মো. কাইয়ুম হোসেন (নয়ন), মো. মহসিন (রেজা), মো. ওমর ফারুক, মো. শাহ আলম, মো. ইউনুস এবং মোশাররফ হোসেন।
স্বতন্ত্র প্রার্থীগণ
স্বতন্ত্র হিসেবে বিভিন্ন পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন:
-
সভাপতি পদে: মোহাম্মদ ইউনুস আলী বিশ্বাস
-
সাধারণ সম্পাদক পদে: বলাই চন্দ্র দেব ও মোহাম্মদ শহিদুল্লাহ
-
কোষাধ্যক্ষ পদে: রফিকুল ইসলাম
-
সহ-সাধারণ সম্পাদক পদে: দেওয়ান আবুল হোসেন
-
সাংস্কৃতিক সম্পাদক পদে: ওলিদা বেগমসহ ৯ জন বিভিন্ন পদে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, সদস্য পদের ব্যালটে ১০টির কম বা বেশি ভোট দিলে ওই পদের ভোট বাতিল বলে গণ্য হবে। আগামী শুক্রবার ফলাফল ঘোষণার মাধ্যমে নির্ধারিত হবে দেশের সর্ববৃহৎ এই বারের আগামীর নেতৃত্ব।
Source link
tags]
Leave a Reply