ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী


ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনেই স্পিকার হিসেবে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও জাতীয় সংসদ ভবন এলাকার আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, বুধবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।

ডিএমপি আরও জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় সভা-সমাবেশ ছাড়াও ওই এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা এ ধরনের বিপজ্জনক সামগ্রী বহনও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এই নির্দেশনা জারি করা হয়েছে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *