ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ


কোর্ট রিপোর্টার, ঢাকা | ব্যক্তিগত ল চেম্বারের প্র্যাকটিসে পূর্ণ মনোযোগ প্রদান এবং ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. এমরান খান।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বরাবর লিখিতভাবে তাঁর পদত্যাগপত্র প্রেরণ করেন।

রাষ্ট্রপতি বরাবর প্রেরিত চিঠিতে মো. এমরান খান উল্লেখ করেছেন, “আমি বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে বিগত ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার একান্ত ব্যক্তিগত কারণে উক্ত পদ হতে আজ ২১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে স্বজ্ঞানে পদত্যাগ করলাম।”

পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী সংবাদমাধ্যমকে জানান, “ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা ও দাপ্তরিক দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যক্তিগত ল চেম্বারের আইনি কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আমি মূলত আমার নিজস্ব চেম্বার ও ব্যক্তিগত লিগ্যাল প্র্যাকটিসে পুরো সময় ও মনোযোগ দিতে চাই। সার্বিক দিক বিবেচনা করে স্বেচ্ছায় ও সানন্দে এই পদ থেকে সরে দাঁড়িয়েছি।”



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *