ডাকাতির ঘটনায় আইনজীবীদের নিয়ে কক্সবাজারের এসপির বক্তব্যে বার সমিতির নিন্দা


ডাকাতির ঘটনায় আইনজীবীদের নিয়ে কক্সবাজারের পুলিশ সুপারের গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কক্সবাজার জেলার পুলিশ সুপারের মতো দায়িত্বশীল পদে থেকে আইনজীবীদের প্রতিপক্ষ করে আপত্তিকর বক্তব্য দেওয়ায় সমিতি উদ্বেগ, নিন্দা ও গভীর হতাশা প্রকাশ করছে।

আইনজীবী সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের যেকোনো নাগরিক আইনি সহায়তা পাওয়ার জন্য আইনজীবীর শরণাপন্ন হওয়ার অধিকার রাখেন।

ডাকাতির ঘটনায় অভিযুক্ত ব্যক্তির কাছে আইনজীবীর নাম থাকার বিষয়টি নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার মাধ্যমে আইনজীবী সমাজকে হেয় করা হয়েছে বলে মনে করে জেলা আইনজীবী সমিতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপারের বক্তব্যের বিষয়ে জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ।

একই সঙ্গে বক্তব্যের প্রেক্ষাপট ও প্রয়োজনীয় তথ্য জানতে পুলিশ সুপারের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি যথাযথভাবে নিষ্পত্তি না হলে আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর মন্তব্য থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *