কক্সবাজারে ২০ হাজার পিস ইয়াবাসহ এপিবিএন কনস্টেবল আটক


মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী: কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব বেপারী নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সজিব বেপারী বর্তমানে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, ৩০ বিজিবি’র সদস্যরা কক্সবাজার অভিমুখী একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এসময় সিএনজি’র যাত্রী কনস্টেবল সজিব বেপারীর কাছে থাকা একটি ব্যাগ সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। পরে সজিব বেপারী নিজ হাতেই ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন।

রামুস্থ ৩০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, আটক পুলিশ সদস্য সজিব বেপারীকে বিজিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে কক্সবাজারস্থ ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার রিয়াজ উদ্দিন আহমেদ জানান, “কনস্টেবল সজিব বেপারী গত বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন। তিনি কীভাবে মাদক পাচারের সঙ্গে জড়িত হলেন, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। বিজিবি’র পক্ষ থেকে এজাহার জমা দেওয়ার পর নিয়মিত মামলা রেকর্ড করা হবে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হবে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *