বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আইন সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই আদেশ ২৮ এপ্রিল থেকেই কার্যকর হবে।
ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আইনজীবীদের নেতৃত্ব দিয়েছেন।
পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সামাজিক ও শিক্ষাসংশ্লিষ্ট কার্যক্রমেও সক্রিয়; তিনি রাজশাহী ইউনিভার্সিটি ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ডামাডোলের মধ্যেই বিএনপির এই নতুন নিয়োগ আইনজীবী অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে বলে ধারণা করা হচ্ছে।
Source link
tags]
Leave a Reply