হামে ৩৫২ শিশুর মৃত্যু: প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে হাইকোর্টে রিট


সারাদেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।

রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জানান, দেশে হাম পরিস্থিতি বর্তমানে চরম উদ্বেগজনক আকার ধারণ করেছে। অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে শত শত শিশুর মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ বিপর্যয়।

রিটে বলা হয়েছে, রাষ্ট্র ও স্বাস্থ্য বিভাগ শিশুদের এই মরণঘাতী রোগ থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তাই মৃত শিশুদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও যথাযথ রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়া এখন সময়ের দাবি।

জাতীয় দৈনিকসমূহে প্রকাশিত প্রতিবেদন এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের পরিসংখ্যান বিশ্লেষণ করে রিটে উল্লেখ করা হয় যে:

  • ৫৫ দিনে ৩৫২ মৃত্যু: গত ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত মাত্র ৫৫ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে ৩৫২ জন শিশুর মৃত্যু হয়েছে।

  • দৈনিক গড় মৃত্যু: সরকারি হিসাবেই প্রতিদিন গড়ে অন্তত ৬ জন শিশু মারা যাচ্ছে। তবে গত এক সপ্তাহে এই ভয়াবহতা আরও বেড়েছে, যেখানে দৈনিক গড় মৃত্যুর সংখ্যা ১০ জনে গিয়ে ঠেকেছে।

  • সবশেষ তথ্য: আজ রোববারও হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে।

রিটে উল্লেখ করা হয়, স্বাস্থ্য বিভাগ থেকে শিশু মৃত্যুর হার কমে আসার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়ে প্রায় দেড়গুণ হয়েছে। তথ্যমতে, হামের এই ভয়াবহ প্রকোপে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ, অন্যদিকে তুলনামূলক কম ঝুঁকি লক্ষ্য করা গেছে রংপুর বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর বর্তমানে এই পরিস্থিতি পর্যবেক্ষণে রাখলেও মাঠ পর্যায়ে কার্যকরী পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।

শিগগিরই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *