ভূমি অফিসে বাধ্যতামূলক ফি তালিকা টাঙানোর নির্দেশ


ভূমি সেবায় সরকার নির্ধারিত ফি সাধারণ মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে দেশের সব উপজেলা, সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ড টাঙানোর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়

৪ ফুট × ২.৫ ফুট আকারের সাইনবোর্ডে সেবাভিত্তিক ফি তালিকা প্রদর্শনের জন্য সব জেলা প্রশাসককে নির্দেশনা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ফি সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কোন সেবায় কত ফি

নামজারি ফি

  • কোর্ট ফি: ২০ টাকা

  • নোটিশ জারি ফি: ৫০ টাকা

  • রেকর্ড সংশোধন বা হালকরণ ফি: ১,০০০ টাকা

  • প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি: ১০০ টাকা

  • সর্বমোট: ১,১৭০ টাকা

খতিয়ানের ফি

  • সার্টিফায়েড কপি বা অনলাইন কপি: ১২০ টাকা

  • ডাকযোগে নিলে অতিরিক্ত ডাকমাশুল: ৪০ টাকা

মৌজা ম্যাপের ফি

  • প্রতি শিট: ৫৪৫ টাকা

  • ডাকযোগে নিলে অতিরিক্ত ডাকমাশুল: ১১০ টাকা

মন্ত্রণালয় স্পষ্ট করেছে, নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো ফি প্রযোজ্য নয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভূমি উন্নয়ন করসহ সব ধরনের ভূমিসেবা ফি শুধুমাত্র অনলাইনে পরিশোধ করতে হবে। কোনো প্রকার নগদ লেনদেন না করার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। অতিরিক্ত ফি দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *