সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনু বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন। একই সঙ্গে এ বিভাগের ২০২৪ সালের ২৮ আগস্টের স্মারকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে মো. ইছা ও মো. ওবায়দুর রহমানের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।
নতুন নিয়োগ পাওয়া পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)। এই পাঁচজনের মধ্যে মো. ইছা এবং মো. ওবায়দুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
অ্যাডভোকেট শামস আর্ক : প্রস্তাবিত ‘বেটিং ও জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ কেবল একটি খারাপ আইন নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক ও আইনগত সংস্কারের গতিপথের... read more
গণভোটের প্রচার-প্রচারণা ব্যাপকভাবে জোরদার করতে দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠানের সামনে দুটি করে ব্যানার টাঙানোর নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে লিগ্যাল নোটিশ পাঠানো... read more
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ধারা ৬(গ) কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।... read more
কোর্ট রিপোর্টার, ঢাকা | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে পারবেন... read more
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মরত জুডিসিয়াল সার্ভিসের ১৫ কর্মকর্তাকে পুনরায় আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়ার সরকারি প্রজ্ঞাপনকে কেন্দ্র করে আদালত পাড়ায়... read more
এম. আই. মিরাজ : আইনজীবী হওয়ার স্বপ্ন কখনোই সহজ ছিল না—এমন বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরে নবীন আইন শিক্ষানবিশদের মধ্যে আবারও আলোচনার জন্ম দিয়েছে... read more
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ জারি করেছে সরকার। নতুন অধ্যাদেশে একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য নিয়ে এ কর্তৃপক্ষ গঠন হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া... read more
বাংলাদেশের দণ্ডবিধিতে যৌন সহিংসতাসংক্রান্ত অপরাধগুলোর মধ্যে ধারা ৩৭৫ (ধর্ষণ) এবং ধারা ৩৭৭ (প্রকৃতিবিরুদ্ধ যৌনসঙ্গম) অন্যতম। দীর্ঘদিন ধরে এটি একটি একাডেমিক আলোচনার বিষয়। উভয় ক্ষেত্রেই... read more
Leave a Reply