বাংলাদেশ আইন সমিতির নেতৃত্বে আফজাল-মাহবুব


উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আইন সমিতির ২০২৬ সালের নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ. কে. এম. আফজাল উল মুনীর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

শুক্রবার (৬ মার্চ) সমিতির প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, হাসিনা মমতাজ মিষ্টি, সুপ্রিয়া দাস, নূরনাহার (লিপি), আফরোজা বেগম মিতা, তানিয়া কামাল এবং আলী নাছের খান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশিদ ও নুসরাত ইয়াসমিন সুমাইয়া। সহসাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ ছফওয়ান ও নিশাত ফারজানা নিপা।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেহ আকরাম সম্রাট ও মো. কামরুল হাসান। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. আবদুল্লাহ আল মাসুদ।

অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আরমান হোসাইন। দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন এবং সহদপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী। এনরোলমেন্ট সম্পাদক হয়েছেন মো. আহসান হাবিব।

আরও পড়ুন : চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপিপন্থিদের জয়

শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদুর রহমান এবং সহসম্পাদক আল ফারহাদ বিন কাসেম (আলফ্রেড আরিব)। প্রচার ও জনসংযোগ সম্পাদক হয়েছেন আব্দুস সাত্তার রনি এবং সহসম্পাদক মো. জিয়াউল ইসলাম (জিকু)।

আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মো. মুহিব্বুল্লাহ এবং সহসম্পাদক সাব্বির হোসেন সিফাত। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন কাজী মেহেদী আল আমিন (শুভ) এবং সহসম্পাদক এম. ওবায়দুল তালুকদার।

এ ছাড়া আপ্যায়ন সম্পাদক হয়েছেন সাগর তপাদার এবং সহআপ্যায়ন সম্পাদক মো. ফারিদুর রহমান। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মোহাম্মদ শোয়াইব।

পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শামসুল হক সোহাগ এবং সহসম্পাদক মো. জুয়েল ইসলাম। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক হয়েছেন মেহেদুল হাসান এবং সহসম্পাদক আবু বকর সিদ্দিক (তিতাস)।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার হোসাইন এবং সহসম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজুল হক, মো. এমরান খান (রনি), শফিউল আলম, মো. হালিম হোসেন, রাশেদুজ্জামান মজুমদার, খান মো. মইনুল হাসান, জাহাঙ্গীর আলম, মোর্শেদ আল মামুন ভূঁইয়া, মুহাম্মদ হাবিবুল্লাহ, সালাহ উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ মাসুম মিয়া।

নির্বাচন শেষে সমিতির সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর বিচারপতি, অধস্তন আদালতের বিচারক এবং আইনজীবীরাও অনুষ্ঠানে অংশ নেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতারা সমিতির সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ আইন সমিতি সক্রিয় ভূমিকা রাখবে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *