নিষ্ঠা ও পেশাদারিত্ব দিয়ে বিচারপ্রার্থীদের সেবা দিতে হবে : কক্সবাজারের জেলা জজ


মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : আদালতের কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বিচারপ্রার্থীদের স্বল্প সময়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম।

সোমবার (৩০ মার্চ) কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে জেলা আদালতের অধীনস্থ বেঞ্চ সহকারী ও জিআরওদের অংশগ্রহণে “সরকারি আইনগত সহায়তার মান উন্নয়ন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কর্মশালাটি জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ অভিজিৎ চৌধুরী-এর সঞ্চালনায় আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ আবু হানিফ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকীসহ এনজিও প্রতিনিধিবৃন্দ।

জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম আরো বলেন, যেকোন প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দক্ষতা, কর্মের মান ও গতিশীলতা বাড়ায় এবং মেধার বিকাশ ঘটায়।

তিনি বলেন, বিচার বিভাগে আদালত সহায়ক কর্মকর্তা, কর্মচারীরা আদালতের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাই আদালতে সীমিত জনবল, অবকাঠামোগত সমস্যা, লজিস্টিক সাপোর্টের অপ্রতুলতা সহ বিভিন্ন সংকটের মাঝেও সকলকে সচেতনতা ও দায়িত্বশীলতার সাথে নিজ নিজ কর্তব্য পালন করতে হবে।

তিনি আরও বলেন, যেকোন প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি করে, কাজের মান ও গতি বাড়ায় এবং মেধার বিকাশ ঘটায়।

বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা ও কর্মচারীরা আদালতের একটি গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি বলেন, সীমিত জনবল, অবকাঠামোগত সমস্যা ও লজিস্টিক সংকটের মধ্যেও সকলকে সচেতনতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

কর্মশালায় আইনগত সহায়তার মানোন্নয়নে প্রশিক্ষকরা বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দাপ্তরিক সেবা সহজীকরণ, সরকারি আইনি সহায়তার প্রচার ও প্রসারে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানানো হয়।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *