নিজ কোর্ট ছাড়া অন্য কোর্টে প্রবেশে ডিএজি ও এএজিদের ওপর নিষেধাজ্ঞা


এজলাসে প্রভাব বিস্তারের অভিযোগের প্রেক্ষিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) নিজ নিজ আদালত ছাড়া অন্য কোনো কোর্টে প্রবেশ না করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (৬ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাটর্নি জেনারেলের গোচরীভূত হয়েছে যে—বিভিন্ন আদালতে কর্তব্যরত কিছু ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা তাঁদের নির্ধারিত আদালত ছেড়ে অন্য আদালতে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, তাঁরা কোর্ট চলাকালীন সময়ে অন্য আদালতে উপস্থিত হয়ে বিভিন্ন মামলায় অবৈধভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখা এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য নিজ নিজ আদালতের দায়িত্ব পালন করা বাধ্যতামূলক। এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকলকে আদালত চলাকালীন সময়ে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত আদালত ব্যতীত অন্য কোনো আদালতে না যেতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

অ্যাটর্নি জেনারেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ আইনজীবীরা। তাঁদের মতে, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নির্দিষ্ট একটি অংশের বিরুদ্ধে প্রায়ই বিভিন্ন মামলায় প্রভাব খাটানোর অভিযোগ ওঠে, যা বিচার বিভাগের নিরপেক্ষতা ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের এই প্রশাসনিক পদক্ষেপের ফলে আদালতে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *