কাকড়ার তেলের মালিশ বিক্রি, ২ জনের কারাদণ্ড


বরগুনার আমতলীতে রাজকাকড়ার তেল দিয়ে নানাবিধ রোগ মুক্তির মিথ্যা আশ্বাস ও প্রতারণার দায়ে দুই ব্যক্তিকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

গত ২২ এপ্রিল সকালে আমতলী উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

ওইদিন সকাল ১০টার দিকে আমতলী উপজেলা পরিষদ গেটের সামনে রাজকাকড়ার তেল দিয়ে বাত-ব্যথা ও তথাকথিত ‘গোপন রোগ’ ভালো করার গ্যারান্টি দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছিলেন দুই ব্যক্তি।

এসময় আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান বিষয়টি লক্ষ্য করেন এবং স্ব-প্রণোদিত হয়ে ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে আটক করেন।

আটককৃতরা হলেন— নাসির হাওলাদারখোর্শেদ আলম। অভিযানে তাদের কাছ থেকে ৫টি জীবন্ত রাজকাকড়া, এক ড্রাম কাকড়া গলানো তেল এবং ১০টি মৃত ও অর্ধপচা কাকড়াসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটক করার পর তাৎক্ষণিকভাবে সামারি ট্রায়াল (সংক্ষিপ্ত বিচার) অনুষ্ঠিত হয়। বিচারে আসামিরা তাদের দোষ স্বীকার করে জানান, কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা উপকারিতা সম্পর্কে না জেনেই কেবল জীবিকার তাগিদে তারা এই প্রতারণা করে আসছিলেন।

ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪১ ধারা অনুযায়ী আসামিদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া জব্দকৃত ৫টি জীবন্ত রাজকাকড়াকে পুনরায় সমুদ্রে অবমুক্ত করার নির্দেশ এবং বাকি ক্ষতিকর আলামতগুলো ধ্বংস করার আদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও আদালত সূত্র জানায়, সাধারণ মানুষকে এ ধরনের চটকদার বিজ্ঞাপন ও ভুয়া চিকিৎসার ফাঁদ থেকে সচেতন করতেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *