স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন বিচারক কামরুল হাসান


জনস্বার্থে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের একজন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়–এর আইন ও বিচার বিভাগ, বিচার শাখা–৩ থেকে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব (প্রশাসন–১) এ. এফ. এম. গোলজার রহমান।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর আধা-সরকারি পত্রের প্রেক্ষিতে এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট–এর সঙ্গে পরামর্শক্রমে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কামরুল হাসান, সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা–কে তাঁর বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় মন্ত্রীর সহকারী একান্ত সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) পদে নিয়োগ ও বদলি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পূর্বাহ্ণে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

বদলিকৃত কর্মস্থলে পদায়নের লক্ষ্যে জনাব কামরুল হাসানের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এ প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; সিনিয়র সচিব, সুপ্রীম কোর্ট সচিবালয়; রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রীম কোর্টসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *