স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন বিচারক এম এ সাঈদ


মানিকগঞ্জ পারিবারিক আপিল আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ এম এ সাঈদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এম. গোলজার রহমান স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর আধা-সরকারি পত্র এবং এ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য এম এ সাঈদকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে প্রেষণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি উক্ত পদে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ৫ মার্চ ২০২৬ তারিখ পূর্বাহ্ণে জেলা ও দায়রা জজ কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বদলিকৃত কর্মস্থলে পদায়নের জন্য উক্ত কর্মকর্তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *