রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: এক নারীসহ চারজন গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টার অভিযোগে করা মামলায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক বক্তব্য এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা এবং উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো মামলায় উল্লেখ করা হয়েছে।

শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। মামলার নম্বর ১১। এতে দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক ও ২৯৫ক ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হলে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা বিবেচ্য নয়। মামলার আসামি হিসেবেই তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ এন এম আয়াস (২৯), তাঁর বাবার নাম মোস্তফা। তাঁর ঠিকানা রাজধানীর নিউমার্কেট এলাকার ৯৫/এ, এলিফ্যান্ট রোড। মো. সাকিবুল হাসান (১৯), তাঁর বাবার নাম হরমুজ আলী। তাঁর বাড়ি শেরপুর সদর উপজেলার পাকুরিয়া এলাকায়। মো. সুজন মিয়া (১৮), তাঁর বাবার নাম সোলাইমান। তাঁর ঠিকানা লক্ষ্মীপুর সদর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড।

গ্রেপ্তার অপরজন মারজিয়া খন্দকার রিমি (২৭)। তাঁর বাবার নাম মোস্তাক আহমেদ খন্দকার। তাঁর বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ফকিরাপুল এলাকায়।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *