বার কাউন্সিল নির্বাচন ১৯ মে


লইয়ার্স ক্লাব ডেস্ক: বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল)

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার

সভায় আরও উপস্থিত ছিলেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম বদরুল আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাইনুল আহসান, হাউজ কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, ল রিফর্ম কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন, সদস্য এ.টি.এম. ফয়েজ উদ্দিন, সিনিয়র অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান এবং অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত তারিখে সারা দেশে আইনজীবীদের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *