বাংলাদেশ রেলওয়েতে ২২ আইনজীবী নিয়োগ, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত


জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিষ্ঠানটির মহাপরিচালকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন মামলা পরিচালনার জন্য তিন অঞ্চলে মোট ২২ জন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি ডাকযোগের মাধ্যমে আগামী ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে
পদের সংখ্যা: ৩ অঞ্চলে মোট ২২ জন
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান

বয়সসীমা

আবেদনকারীর বয়স ৪ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬০ বছর হতে হবে। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

নির্ধারিত সময়ের পর পাঠানো এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন পাঠানোর ঠিকানা

অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো)
বাংলাদেশ রেলওয়ে এবং আহ্বায়ক
প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি
রেলভবন, কক্ষ নম্বর-৪০১
ঢাকা।

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা আগামী ৪ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

চাকরি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *