স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আলোচনা সভা


মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ ) দুপুর ২টায় সমিতির ৩ নম্বর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুস সাত্তার। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মো. ফজলুল বারী

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সদস্য আক্তারুণ নেসা বেগম, মুহাম্মদ মঈনুদ্দিন, মো. আবদুল আউয়াল খান, এম এ সবুর এবং তৌহিদ হোছাইন সিকদার

এছাড়া উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহ-সভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুস, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মো. মনজুর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দসহ অন্যান্য আইনজীবীরা।

সভায় বক্তারা বলেন, বৈষম্যহীন, আইনের শাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগাতে হবে।

দেশ স্বাধীন হলেও দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বাবলম্বী করারজন্য দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হওয়ার উদাত্ত আহ্বান জানান বক্তারা।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সবাই দেশে প্রেমে উদ্বুদ্ধ থাকলে স্বাধীনতা আমাদের জন্য অর্থবহ হবে বলে মত প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ আদালত প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *