সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


শেরপুর জেলা আইনজীবী সমিতি-এর বার্ষিক নির্বাচনে ১৩ সদস্যের নির্বাহী পরিষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার (২৯ মার্চ) বিকেলে বার ভবনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মান্নান

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরা

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির নেতা এবিএম মামুনুর রশীদ পলাশ, সমিতির বিদায়ী সভাপতি এমকে মুরাদুজ্জামান এবং বিদায়ী সাধারণ সম্পাদক ছামিউল হক আতাহারসহ নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আদিলুজ্জামান আদিল ও অ্যাডভোকেট মো. ফরহাদ আলী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আল-আমিন ও অ্যাডভোকেট মো. সাব্বির হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন আরিফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট ফয়সাল আহমেদ নূর, অডিটর পদে অ্যাডভোকেট মোস্তফা আশেকুজ্জামান বুলবুল এবং নির্বাহী সদস্য হিসেবে অ্যাডভোকেট রাকিবুল হাসান, অ্যাডভোকেট আব্দুস সবুর, এ ওয়াহিদ রাকু ও অ্যাডভোকেট তাহমিনা আক্তার নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, নির্বাচিতদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন বিএনপি-সমর্থিত, আর অপর দুইজন জামায়াত ও এনসিপি-সমর্থিত প্রার্থী রয়েছেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *