ভোট ২৯-৩০ এপ্রিল, তফসিল ঘোষণা
ঢাকা আইনজীবী সমিতি-এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মো. বোরহান উদ্দিন।
রোববার (২৯ মার্চ) সমিতির মূল ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৫, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ, দাখিল ও গ্রহণ করা হবে। ৮ এপ্রিল মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। ৯ এপ্রিল বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের জন্য ১২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পরিচিত সভা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে তফসিলে উল্লেখ করা হয়েছে।
Source link
tags]
Leave a Reply