ফ্যাসিস্ট সংগঠনের নেতাকর্মীদের ‘শ্যোন অ্যারেস্ট’ নির্দেশনা প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ


কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত একটি ফ্যাসিস্ট সংগঠনের শক্তিশালী নেতাকর্মীরা জামিনে মুক্তি পাওয়ার পর তাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে বা ‘শ্যোন অ্যারেস্ট’ করার নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৬ মার্চ) আইন ও সালিস কেন্দ্রের পক্ষে রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহানকে এ নোটিশ পাঠান আইনজীবী সৈয়দা নাসরিন ও আইনজীবী শাহীনুজ্জামান।

নোটিশে সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট নির্দেশনা প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জের ডিআইজি একটি ‘বিশেষ নির্দেশনা’ জারি করেন।

ওই নির্দেশনায় বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতা ও কর্মী জামিনে মুক্তি পাওয়ার পর দলকে শক্তিশালী করা, সংগঠিত করা এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শনে সক্ষম, তাদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে।

তবে যারা এ ধরনের বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে আপাতত অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

জানা গেছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের (বিশেষ শাখা) কাছে মঙ্গলবার এই ‘বিশেষ নির্দেশনা’ পাঠান রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *