নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে ‘স্পেশাল ড্রাইভের’ নির্দেশ প্রধানমন্ত্রীর


দেশব্যাপী নারী নির্যাতন-সংক্রান্ত মামলার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধ দমনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্পেশাল ড্রাইভের (বিশেষ অভিযান) পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মঙ্গলবার (১৭ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক সূত্রে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, ধর্ষণসহ নারী নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং এ ধরনের অপরাধ সমাজ থেকে নির্মূলের লক্ষ্যে মন্ত্রিসভা সুয়োমোটো (স্বতঃপ্রণোদিতভাবে) নির্দেশনা দিয়েছে।

তিনি জানান, এসব মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারী নির্যাতনের মামলাগুলোতে বিভিন্ন সংস্থা জড়িত থাকে। এসব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, দ্রুত বিচার নিশ্চিত করতে দেশের প্রতিটি জেলার আদালতগুলোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাতিষ্ঠানিক কাঠামোকে আরও কার্যকর ও সক্ষম করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায়ও নির্দেশনা দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও, জয়পুরহাট ও সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি জেলা প্রশাসকদের কাছে থাকা তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *