ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

রোববার (১৫ মার্চ) দুপুরে অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির দ্বিতীয় বৈঠকের আগে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতার স্বার্থে যা যা করণীয় এবং যে পদক্ষেপ প্রয়োজন, সবই নেওয়া হবে। এমন কোনো কাজ করা হবে না যা বিতর্কের জন্ম দিতে পারে।

তিনি বলেন, প্রত্যেক মানুষের ক্ষেত্রে যেন ন্যায়বিচার নিশ্চিত করা যায়, সে চেষ্টা করা হবে। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন পার পেয়ে না যান—এই লক্ষ্য থেকেই ট্রাইব্যুনালের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’ রিসার্চ অফিসার সিফাতুল্লাহ

প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তি অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে তার তথ্য উদঘাটন করবে এ কমিটি।

সম্প্রতি পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার–এর বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগ ওঠার পর ওই ঘটনা তদন্তে এই কমিটি গঠন করা হয়।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *