জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি গঠন
‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে সভাপতি করে গঠিত কমিটিতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ও গেজেট জারি করা হয়।
গেজেট ও প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, গঠিত সাত সদস্যের কমিটির প্রধান দায়িত্ব হবে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর সার্বিক প্রতিবেদন পর্যালোচনা করা এবং তা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সুপারিশ প্রণয়ন করা।
কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং অর্থ বিভাগ এই কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে। এছাড়া কমিটি প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বা প্রয়োজনীয় অন্য কোনো ব্যক্তিকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।
কমিটির সদস্য তালিকা
কমিটির সদস্যদের তালিকা নিচে উল্লেখ করা হলো:
-
সভাপতি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
-
সদস্য: স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ
-
সদস্য: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
-
সদস্য: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
-
সদস্য: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
-
সদস্য: অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
-
সদস্য: জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি
Source link
tags]
Leave a Reply