কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের
কারাগার থেকে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে অ্যাডভোকেট লিটন আহমেদ এ রিট দায়ের করেন।
রিটে আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকা জেলা প্রশাসন-কে বিবাদী করা হয়েছে।
এর আগে ঢাকার জেলা প্রশাসক বরাবর আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬ এর মনোনয়ন ফরমে স্বাক্ষর প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়।
ব্যারিস্টার সুমনের পক্ষে অ্যাডভোকেট লিটন আহমেদ এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আসন্ন ‘বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬’-এ প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের নির্ধারিত ফরমে তার স্বাক্ষর প্রয়োজন।
এতে আরও উল্লেখ করা হয়, ব্যারিস্টার সুমন যেন কারাগার থেকেই নির্বাচন সংক্রান্ত ফরমে স্বাক্ষর প্রদান করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
তবে এ আবেদনে কোনো সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলে জানান তার আইনজীবী।
Source link
tags]
Leave a Reply