অ্যাটর্নি জেনারেলকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগে ৪ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ


কোর্ট রিপোর্টার, ঢাকা | অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে তাঁর অফিস কক্ষে কর্মরত থাকাকালীন বিভিন্ন ভয়-ভীতি, অসংযত আচরণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর হুমকি দেওয়ার অভিযোগে চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে (ডিএজি) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।

আজ রোববার (৫ জুলাই) সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এই আদেশ জারি করা হয়।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক নোটিশের সূত্র অনুযায়ী, অভিযুক্ত চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)।

শোকজ নোটিশে অত্যন্ত সুনির্দিষ্টভাবে ঘটনার বিবরণ দিয়ে বলা হয়েছে, আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি জেনারেলের অফিস কক্ষে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় সেখানে উপস্থিত বিচারপ্রার্থী এবং উক্ত কার্যালয়ে কর্মরত অন্যান্য আইন কর্মকর্তাদের সামনেই অভিযুক্ত চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভেতরে প্রবেশ করেন।

অফিস কক্ষে ঢুকেই তাঁরা অ্যাটর্নি জেনারেলের সাথে অত্যন্ত অসংযত আচরণ শুরু করেন এবং তাঁকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এক পর্যায়ে তাঁরা অ্যাটর্নি জেনারেলকে লক্ষ্য করে ভবিষ্যতে যে কোনো ধরনের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে’ বলেও চরম হুমকি প্রদান করেন। নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, আইন কর্মকর্তাদের এই সম্পূর্ণ অনভিপ্রেত ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের পুরো বিষয়টি অ্যাটর্নি জেনারেল অফিসের সিসিটিভি (CCTV) ফুটেজে হুবহু সংরক্ষিত রয়েছে।

চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষে পাঠানো শোকজ নোটিশে বলা হয়েছে-

আপনাদের এহেন কার্যক্রম গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই নোটিশ প্রাপ্তির ০৩ (তিন) কর্ম দিবসের মধ্যে জবাব প্রদানের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *