অবকাশ শেষে ২৫ অক্টোবর আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি


বাংলাদেশ সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি ও আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

আগামী রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের মূল ভবনসংলগ্ন বাগানে অবস্থিত ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ডে’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *