গ্রামীণ ব্যাংক ও স্বাস্থ্য সচিবকে লিগ্যাল নোটিশ


কোর্ট রিপোর্টার, ঢাকা | হামে আক্রান্ত হয়ে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় তার পরিবারের জন্য নগদ ৫ লাখ টাকা আর্থিক সহায়তা এবং ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে গ্রামীণ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুয়েল আজাদের মাধ্যমে গতকাল সোমবার (২৯ জুন) এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

নোটিশে আগামী তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় নির্দিষ্ট সময়ের পর বিবাদীদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

নোটিশদাতার বিবরণ অনুযায়ী, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সহকারী (ক্লার্ক) শাকিলের সাত মাস বয়সী ছেলে শিশু গত ২৬ মে হামে আক্রান্ত হয়ে মারা যায়। নোটিশে এই মৃত্যুর ঘটনার সুনির্দিষ্ট দায়-দায়িত্ব নিরূপণ ও তদন্ত করার দাবি জানানো হয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্ত ও শোকসন্তপ্ত পরিবারটিকে তাৎক্ষণিক নগদ ৫ লাখ টাকা আর্থিক সহায়তা এবং ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে।

নোটিশের বিষয়ে জানতে চাওয়া হলে আইনজীবী জুয়েল আজাদ গণমাধ্যমকে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তী সরকারের অবহেলার কারণে দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে এবং এসব মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে সরকারের দায় রয়েছে।

ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের সম্পৃক্ততার বিষয়ে প্রশ্ন করা হলে এই আইনজীবী বলেন, ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি ব্যাংকটির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও পরোক্ষভাবে জড়িত রয়েছেন। মূলত সে কারণেই সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের কাছেও এই ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *