অধস্তন আদালতে নতুন পোশাকবিধি, গাউন বাধ্যতামূলক নয়


 বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের বিচার শাখা অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহের বিচারক ও আইনজীবীদের জন্য নতুন পোশাকবিধি সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

সোমবার (৬ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সকল অধস্তন আদালতের বিচারকরা মামলা পরিচালনার সময় কালো কোট পরিধান করবেন। এর সঙ্গে ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি কিংবা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড পরিধান করতে হবে। তবে এ ক্ষেত্রে গাউন পরিধান বাধ্যতামূলক নয়।

একইসঙ্গে আইনজীবীদের ক্ষেত্রেও পোশাকবিধি শিথিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনজীবীরা মামলা পরিচালনার সময় সাদা ফুলশার্ট অথবা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড অথবা কালো টাই পরিধান করতে পারবেন। তাদের জন্যও কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক রাখা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই নির্দেশনা আগামী ৭ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

প্রধান বিচারপতির আদেশক্রমে জারি করা এ নির্দেশনায় স্বাক্ষর করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান

এ নির্দেশনার ফলে অধস্তন আদালতসমূহে বিচারক ও আইনজীবীদের পোশাক পরিধানে কিছুটা নমনীয়তা আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *