নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সব পদেই বিএনপিপন্থী আইনজীবীদের জয়


নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ১২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। বাকি তিনটি পদ, সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সমিতির ১৫টি পদেই বিএনপিপন্থী আইনজীবীরা নির্বাচিত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) এই তিনটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ জানান, নির্বাচনে সমিতির মোট ৩৪২ জন সদস্যের মধ্যে ৩১৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি আরও জানান, সমিতির ১২টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : বার কাউন্সিলের ভাইভা পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮ হাজার ৫৯৯ প্রার্থী

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু পেয়েছেন ১৫০ ভোট।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী পেয়েছেন ১৩৪ ভোট। অপর প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান পেয়েছেন ২৬ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট রোকন উদ্দিন পেয়েছেন ১১৮ ভোট। অন্য প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইমরান সাদিক পেয়েছেন ৫৯ ভোট।

এর আগে সহসভাপতি পদে অ্যাডভোকেট আ. রশিদ ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. বাবুল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামীম আহম্মেদ।

এ ছাড়া লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম খান উত্থান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট নূরুর রহমান অপু, বিনোদন ও খেলাধুলা সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন এবং অডিটর পদে অ্যাডভোকেট আব্দুর রফিক বাবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন তমাল, অ্যাডভোকেট এ কে এম গোলাম রব্বানী, অ্যাডভোকেট কলপ মিয়া, অ্যাডভোকেট রুহুল আমীন এবং অ্যাডভোকেট আজহারুল ইসলাম রুবেল।

তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ। অন্য দুই নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট শহর আলী খান ও অ্যাডভোকেট হাজি আব্দুল খালেক।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *