কর্ণফুলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আইনজীবী নিহত


চট্টগ্রামের কর্ণফুলীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইনজীবীর নাম কাওসার হোসেন (৩৫)। তিনি উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিনের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও দীর্ঘদিন ধরে পরিবারসহ কর্ণফুলীর দৌলতপুর এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে করে দৌলতপুর এলাকার বাসার উদ্দেশে রওনা দেন কাওসার হোসেন। তিনি ডাকপাড়া এলাকায় পৌঁছালে উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের পরপরই তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *