আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন


আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান-এর লেখা মুক্ত গদ্যের বই ‘শুধু মাধবীর জন্য’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) অমর একুশে গ্রন্থমেলা-তে প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশ-এর স্টলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও পাঠকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, বইটির চিঠিগুলোতে সুখ, দুঃখ, রাজনীতি ও একাকীত্বের নানা অনুভূতির প্রকাশ ঘটেছে।

বইয়ের প্রধান চরিত্র ‘মাধবী’ কে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

মাধবী কে, এটি একটি বড় প্রশ্ন। যদি এখনই এর উত্তর দিয়ে দিই, তাহলে পাঠকের আগ্রহ কমে যেতে পারে। তাই বিষয়টি আপাতত অপ্রকাশিত থাকুক।

আইনমন্ত্রী জানান, বইটিতে মানুষের অন্তর্গত একাকীত্বের অনুভূতি তুলে ধরা হয়েছে। অনেক মানুষের মাঝে থেকেও মানুষ অনেক সময় নিজের ভেতরে একা থাকে এবং মনের অনেক কথা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারে না।

সেই অনুভূতিরই প্রকাশ ঘটেছে ‘মাধবী’র কাছে লেখা চিঠিগুলোতে।

তিনি বলেন, বইটিতে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ও ক্ষোভের পাশাপাশি রাজনীতি, রাষ্ট্রচিন্তা, সমাজনীতি ও দর্শনের বিভিন্ন দিকও উঠে এসেছে।

আইনমন্ত্রী জানান, তিনি ‘মাধবী’কে মোট ২৫৩টি চিঠি লিখেছেন। এর মধ্যে প্রথম পর্যায়ে ১২৫টি চিঠি বই আকারে প্রকাশ করা হয়েছে।

পাঠকদের সাড়া বিবেচনা করে পরবর্তীতে দ্বিতীয় পর্ব প্রকাশের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, পাঠকদের আগ্রহই একজন লেখকের সবচেয়ে বড় অনুপ্রেরণা। পাঠক যদি কোনো লেখা গ্রহণ করেন, তাহলে লেখক আরও উৎসাহ নিয়ে লিখতে পারেন।

তিনি বইটি পড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত জানানোর জন্যও পাঠকদের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রকাশনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, লেখকের সহধর্মিণী, শুভানুধ্যায়ী, বিশিষ্টজন এবং মেলায় আগত পাঠকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী বইটি ক্রয়কারী পাঠকদের জন্য অটোগ্রাফ দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *