হাইকোর্ট ও আপিল বিভাগের রেজিস্ট্রার পদে রদবদল


সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের রেজিস্ট্রার পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে।

এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গত ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন জেলা ও ট্রাইব্যুনালে কর্মরত একাধিক বিচারক ও কর্মকর্তা প্রেষণ ও বদলির মাধ্যমে নতুন দায়িত্ব পেয়েছেন।

কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল আমীন কিরণকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, পঞ্চগড়ের নারী ও শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ শরিফুর রহমানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আশিকুল খবিরকে আপিল বিভাগের রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে আপিল বিভাগের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনরত মুহা. হাসানুজ্জামানকে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ বদলি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল রাখতে এ ধরনের রদবদল নিয়মিত প্রক্রিয়ার অংশ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রেজিস্ট্রার পর্যায়ের এসব পরিবর্তনের মাধ্যমে আদালতের বিচারিক ও প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *