সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনু বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন। একই সঙ্গে এ বিভাগের ২০২৪ সালের ২৮ আগস্টের স্মারকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে মো. ইছা ও মো. ওবায়দুর রহমানের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।
নতুন নিয়োগ পাওয়া পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)। এই পাঁচজনের মধ্যে মো. ইছা এবং মো. ওবায়দুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্যবিয়ে করার অপরাধে বিয়ে করে নববধূ নিয়ে ফেরার পথে বরকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে পৃথক অভিযানে আরেকটি বাল্যবিয়ের আয়োজন... read more
বাংলাদেশে নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধারে এবং এ সংক্রান্ত কার্যক্রমে জনঅংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের জরুরি সতর্কতা ব্যবস্থা... read more
বাণিজ্যিক ও ব্যবসায়িক বিরোধ দ্রুত, কার্যকর এবং সময়সীমার মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ৭৪টি বাণিজ্যিক আদালত গঠন করেছে সরকার।
গত মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি আইন,... read more
আজ ২ ফেব্রুয়ারি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম–এর জন্মদিন।
১৯৩৬ সালের এই দিনে জন্ম... read more
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর আমির ডা. শফিকুর রহমান–কে বিরোধীদলীয় নেতা নির্বাচিত... read more
শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সব স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ।
তিনি বলেন, বিচার... read more
ন্যায়বিচারের সর্বোত্তম নিশ্চয়তা নির্ভর করে বিচারকদের ব্যক্তিত্ব, দক্ষতা, সক্ষমতা, নিরপেক্ষতা এবং সাহসিকতার উপর বলে মন্তব্য করেছেন, গুমসংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি’র সভাপতি বিচারপতি মইনুল ইসলাম... read more
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, তার স্ত্রী মনোয়ারা বেগম এবং দুই সন্তান কাজী আহসান উল্লাহ শিবলী ও... read more
ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার সুরক্ষা এবং বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (২০... read more
Leave a Reply