সুপ্রিম কোর্ট সচিবালয়ে তিন জেলা জজের পদায়ন


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তিনজন জেলা ও দায়রা জজকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির সানুগ্রহ অভিপ্রায় মোতাবেক বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে পদায়নের নিমিত্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের চাকরি মাননীয় প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।

পদায়নপ্রাপ্ত কর্মকর্তাগণ

১। বেগম শারমিন নিগার, জেলা ও দায়রা জজ, নড়াইল
২। মোহাম্মদ হালিম উল্যাহ চৌধুরী, জেলা ও দায়রা জজ, সিলেট
৩। মো. হেমায়েত উদ্দিন, জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম

উল্লেখিত তিনজন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব, সুপ্রিম কোর্ট সচিবালয়, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে যে, উপরিবর্ণিত কর্মকর্তাগণ আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাঁদের বর্তমান পদের দায়িত্বভার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট হস্তান্তর করবেন এবং মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত তারিখে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এম. গোলজার রহমান।

প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব, রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।



Source link

tags]

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *